তারাগঞ্জে ট্রাক্টরের লাঙলের ফলায় জড়িয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জ উপজেলার দোহাজারী পোয়াতু পাড়া গ্রামে মাহিন্দ্র ট্রাক্টরের লাঙলের ফলায় জড়িয়ে লিটন ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সকাল প্রায় নয়টার সময় দোহাজারী পোয়াতু (কাপড়িয়া) পাড়া গ্রামে জমিতে চাষের সময় লাঙলের ফলায় জড়িয়ে ক্ষত-বিক্ষত হয়ে লিটনের মৃত্যু ঘটে।

এ ব্যপারে তারাগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে, মৃত্যু যুবকের পরিবারের আবেদনে লাশ হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।