আটক দুই
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালায় ৭২০টি তামার নকল পয়সাসহ দুই জন প্রতারককে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলেন—সাতক্ষীরা সদরের কাশেম সরদারের পুত্র আজগর আলী সরদার (৪৫) ও খুলনার কয়রা উপজেলার তেঁতুলডাঙ্গা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আনারুল সরদার (৪২)।
র্যাব-৬ সূত্র জানায়, গত শুক্রবার বিকালে আটককৃতদের দেহ তল্লাশি করে ৭২০টি নকল তামার পয়সা, দুইটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার র্যাবের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
