স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে গাছ চাপায় আনিসুর রহমান (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে (আমড়াভিটা) এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ দিন বিকালে আনিস অন্য সহযোগীদের নিয়ে কাটা গাছ কাঁধে করে পরিবহনের সময় অসাবধানতবশত গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত আনিস ঐ গ্রামের মো. আব্দুল মালেক মিয়ার ছেলে।
