শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মেয়েরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের মেয়েরাই একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে। আজ সেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে লঙ্কানরা।

গত বুধবার নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ। পরদিন প্রতিযোগিতার দুর্বলতম দল মালদ্বীপকে হারায় ২৪৯ রানের বিশাল ব্যবধানে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল সালমা খাতুনের দল। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে তারা।

টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই সেঞ্চুরিয়ান ফারজানা হক ও নিগার সুলতানা। এ ছাড়া বাংলাদেশের বোলাররাও আছেন ছন্দে। ফলে এই ইভেন্টে একটা সোনার পদক বাংলাদেশ আশা করতে পারে।