বরিশাল শহরে দিন যত যাচ্ছে, মানুষ ও যানবাহনের চাপ তত বাড়ছে। যার ফলে শহরের গুরুত্বপূর্ণ, জনবহুল ও অধিক রাস্তার সংযোগস্থলগুলোতে যানবাহনের অত্যধিক চাপ থাকার কারণে মানুষকে রাস্তা পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থ্রিডি জেব্রা ক্রসিং থাকলেও মানুষ ও যান-চলকদের অসচেতনতা ও ট্রাফিক পুলিশ না থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। নগরীর গুরুত্বপূর্ণ, জনবহুল জায়গা যেমন চৌমাথা, নতুল্লাবাদ, আমতলা, কাকলীর মোড়, বি এম কলেজর সামনে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ও জিলা স্কুলের সামনে, এই জায়গাগুলোতে রাস্তা পারাপার খুবই ঝুকিপূর্ণ। অতএব, উল্লিখিত জায়গাগুলোতে অতিদ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ করে নগর জীবনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. রফিকুল ইসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
