মোবাইলফোন বিস্ফোরণ!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

এই সেদিন কাজাখাস্তানে এক কিশোরী বালিশের পাশে স্মার্টফোন চার্জে রেখে রাতে ঘুমিয়েছিল, হঠাত্  স্মার্টফোন বিস্ফোরণে আগুনে পুড়ে মারা যায় সে। এ ধরনের ঘটনা শুধু কাজাখাস্তান নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে। ব্যাটারির চার্জে অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় মোবাইলফোন বিস্ফোরিত হয়। সেজন্য যে কোনো মোবাইলফোন ২ ঘণ্টার বেশি চার্জ দেওয়া উচিত নয়। আমাদের দেশে মোবাইলফোনের অধিকাংশ ব্যাটারি নকল ও গুণগত মান খুবই নিম্ন। আজকাল ছেলেমেয়েরা সময় পেলে গভীর রাত পর্যন্ত মোবাইলফোনে ফেসবুক চালায়, কথা বলে অথবা বিভিন্ন খেলায় মগ্ন থাকে। এটা এক ধরনের নেশা। শুধু ছেলেমেয়ে নয়, অনেক বয়স্ক লোককে ফেসবুকিংয়ে মত্ত থাকতে দেখা যায়। এতে পরিবারের বাড়ছে অশান্তি ও বিরোধ। তাই সাবধানতা অবলম্বন করা সবার জন্যই জরুরি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪