বিপিএলের উদ্বোধনীতে থাকছেন সালমান ক্যাটরিনা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল-এর বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এবারের আসরের সব খেলা সরাসরি সমপ্রচার করবে দেশের অন্যতম দুই বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা ও জিটিভি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো উদ্বোধন হবে এবারের আসরের। এতে দেশের প্রধান দুই চমক হিসেবে থাকছেন জেমস ও মমতাজ। অন্যদিকে বলিউড থেকে আসছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের।