দেশের বাজারে পাওয়া যাবে ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

হোম ইউজারদের জন্য বাংলাদেশের বাজারে সবচেয়ে হালনাগাদ প্রযুক্তিসম্পন্ন ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ উন্মুক্ত করেছে  সাইবার সিকিউরিটি জায়ান্ট ক্যাসপারস্কি। এ উপলক্ষ্যে ক্যাসপারস্কি ল্যাব এবং বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান, ক্যাসপারস্কি সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে, ডিজিটাল সেলস ম্যানেজার পুরশত্তোম ভাটিয়া এবং স্মার্ট টেকনোলজিসের সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস সবসময়ই বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে সেরা সব পণ্য ও সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আমরা ১ বছরের কিছু বেশি সময় ধরে ক্যাসপারস্কি পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছি। নিরাপদ সাইবার বিশ্ব গড়তে ক্যাসপারস্কির সঙ্গে আমরা হাতে হাত রেখে কাজ করে যেতে চাই এবং বাংলাদেশে সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।