ফটো ক্যাপশন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫১তম শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া

০০০০জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় সিলেটের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ এফএফ। সম্মানিত অতিথি ছিলেন সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ, এসিসিএ এবং কোম্পানি সেক্রেটারি হোসেইন ইয়াহ্ইয়া চৌধুরী

০০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি আদিল রায়হান এবং জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্সের সিনিয়র ডিজিএম ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম জমা দেওয়া যাবে

০০০০

দেশীয় ফাস্টফুড বিক্রেতা প্রতিষ্ঠান সিএফসির মিরপুর-১ শাখার পুনঃউদ্বোধন হয়েছে গত শুক্রবার। শাখাটিতে শিশুদের জন্য পৃথক প্লে-জোনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের শাহআলী থানার সাধারণ সম্পাদক কাশেম মোল্লা, সিএফসির পরিচালক মুস্তাফা হাবিবুল্লাহ আল মামুন, মো. রিয়াদ হোসেন খান উপস্থিত ছিলেন