মদনে বিএনপির দুই কর্মী গ্রেফতার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

নেত্রকোনার মদনে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে জাহাঙ্গীরপুর (সেন্টার) ও দেওয়ান বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জগরুল ও আব্দুল আহাদ।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় হামলা, মামলায় জর্জরিত বিএনপিসহ অন্য প্রার্থীরা

ওসি মোঃ রমিজুল হক জানান, সোমবার বিকালে জগরুল ও আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা রয়েছে।

ইত্তেফাক/নূহু