নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ বিভাগ থেকে জানানো হয়, গত নভেম্বর মাসে জেলায় ২৮১টি অপরাধ সংঘটিত হয়। এই সময়ে তিনটি খুন, ১৫টি ধর্ষণ মামলা, ২৫টি নারী নির্যাতন মামলা এবং ১২১টি মাদক মামলা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, মেয়র নজরুল ইসলাম খান, এডিএম আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
