রোটারী ইন্টারন্যাশনালের টিআরএফ সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

রোটারী ইন্টারন্যাশনালের মালটি ডিস্ট্রিক্ট টিআরএফ সেমিনার শুক্রবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে টিআরএফ চেয়ারম্যান সিকে হুয়াং প্রধান অতিথি ছিলেন। চেয়ারম্যান শিরিন বনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন গভর্নর খায়রুল আলম, আতাউর রহমান পীর, গভর্নর (নির্বাচিত) রুবাইয়াত হোসেন, ড. বেলাল উদ্দিন আহমেদ, গভর্নর (নমিনি) মুতাসিম বিল্লাহ ফারুকী, আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি ড. মীর আনিসুজ্জামান এবং অন্য নেতৃবৃন্দ।

বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সামাজিক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারা বিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৪ বছর যাবত্ অসংখ্য কাজে ব্যাপৃত রয়েছে রোটারী।—প্রেস বিজ্ঞপ্তি