কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ ছিল সৌদি আরব। এখন তা থেকে সরে এসেছে দেশটি। এর ধারাবাহিকতায় এবার সৌদি আরবের রেস্তোঁরাগুলোতে এখন থেকে নারী-পুরুষের আর পৃথক দরজা দিয়ে প্রবেশ করতে হবে না। রবিবার পৌর মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ কথা বলে।
সৌদি পৌর মন্ত্রণালয় জানায়, রেস্তোঁরাগুলোতে নারী-পুরুষের আর পৃথক দরজা ব্যবহারের প্রয়োজন নেই। এখন থেকে তারা এক পথেই যেতে পারবেন। এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।
আরো পড়ুন: হানিমুনে যেখানে সৃজিত-মিথিলা
এতো দিন পর্যন্ত সৌদির রেস্তোরাঁয় নারী ও পরিবারগুলোর জন্য পৃথক বসার ব্যবস্থা ছিল। সেই অংশটি আবার পুরুষদের অংশ থেকে পর্দা দিয়ে পৃথক করা ছিল।
২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের যুবরাজ করার পর থেকে তিনি দেশটির কট্টর রক্ষণশীল সমাজকে সহজ করার উদ্যোগ নেন। তারপর থেকে সৌদি আরবে ধারাবাহিকভাবে সমাজ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
