বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত শিশু আজগর মিয়া (২) ঐ এলাকার মো. রফিকের ছেলে। বাঁশখালী হাসপাতালের চিকিত্সক ডা. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু ঘটে।