কেশবপুরে জলাবদ্ধতা
কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে বিলগুলোর জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান শেষে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, হরিহরসহ বিভিন্ন খাল-নদ খননের জন্য পানি উন্নয়ন বোর্ড নদ-নদীর বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ার কারণে উপজেলার বলধালী, গরালিয়া, বুড়ুলি, পাঁজিয়া, হদ, কৃষ্ণনগর, গড়ভাঙ্গা বিলসহ প্রায় ৩০টি বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিলে পানি জমে থাকায় কৃষকরা বীজতলা তৈরি করতে না পেরে পড়েছেন বিপাকে। বোরো আবাদও নিয়ে রয়েছেন শঙ্কায়।
