ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ২১টি ঘর, ধান, চাল, আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। রবিবার রাতে উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতীর ডারারপার এলাকায় বদরুল আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ডোমার ফায়ার সার্ভিস দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও নগদ ২ হাজার করে টাকা বিতরণ করা হয়।
