প্রোটিয়া ক্রিকেটে ফিরছেন কার্স্টেন!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

ঘোরতর ক্রিকেট ও অক্রিকেটীয় সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট। বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম করে ফিরেছে দল। তাদের প্রধান নির্বাহী চাকরিতে নেই। বোর্ডের পাশ থেকে সরে গেছে প্রধান পৃষ্ঠপোষক। এর মধ্যে টেস্ট দল হোয়াইট ওয়াশ হয়েছে ভারতের কাছে। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে আবার সঠিক পথে আনার জন্য কাজ করছে একটা জরুরি কমিটি। এ কমিটিতে আছেন সাবেক বোর্ড সভাপতি আলী বাখের, সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ, গ্যারি কার্স্টেন এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এ কমিটি বিভিন্ন রকম সুপারিশ করেছে দেশের ক্রিকেট নিয়ে। এর মধ্যে একটা হলো, কার্স্টেনকে আবার জাতীয় দলের দায়িত্বে ফেরানো। ভারতের সঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতা এবং ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে ১ নম্বর করা কার্স্টেন হয়তো কোচ নন, উপদেষ্টা হিসেবে ফিরবেন জাতীয় দলে।