আজিমপুর দায়রা শরীফে ফাতেহা ইয়াজদহম উদ্যাপিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফ খানকাহর জামে মসজিদে হযরত গাউসুল আজম সৈয়দ মীর মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ৮৭৯তম ইন্তেকাল দিবস উপলক্ষ্যে ১১ রবিউস সানি ১৪৪১ হিজরী, ৯ ডিসেম্বর সোমবার কাদেরিয়া তরিকা অনুযায়ী ফাতেমা ইয়াজদহমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাদ আসর কোরআন তেলাওয়াত, বাদ মাগরিব খতমে কাদেরিয়া, খতমে খাজেগান, যিকির আজকার ও   মিলাদ শরীফ পড়া হয়। মাহফিলে বড়োপির (রহ.) এর জীবনী এবং ইসলামি পথ সম্পর্কে আলোচনা ও বিশেষ বক্তব্য রাখেন দায়রা শরীফ খানকাহর বর্তমান পির সাহেব আলহাজ্ব মাওলানা এনামুল হক আল আজহারী ও মাওলানা শহিদুল ইসলাম এবং অন্যান্য উলামায়ে কেরামগণ।—প্রেস বিজ্ঞপ্তি