ফজলে রশীদ চৌধুরী হীরু
আজ ১০ ডিসেম্বর আলহাজ অ্যাডভোকেট এ বি এম ফজলে রশীদ চৌধুরী হীরুর তেরোতম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে তার স্ত্রী চট্টগ্রামের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী, পুত্র ব্যারিস্টার সানজীদ এবং কন্যা সানজানা সকলের কাছে তার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এ কে এম ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হিসেবে পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন প্রতিথযশা রাজনীতিবিদ, স্বনামধন্য ব্যবসায়ী, প্রখ্যাত সমাজসেবক এবং আইনজীবী হিসেবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বাসভবনে এবং রাউজানের পরিবার পৈতৃক বাসভবনে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে।
