হাকিমপুরী জর্দায় ক্ষতিকর মাত্রার সীসা, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়ায় উত্পাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
গতকাল সোমবার এ মামলা করা হয়েছে। এ প্রসঙ্গে সংস্থাটির পরিদর্শক মো. কামরুল হাসান বলেন, এনার্জি কমিশন ও আনবিক শক্তি কর্তৃক ল্যাব টেস্টে হাকিমপুরী জর্দায় ক্ষতিকর মাত্রার সীসা, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়ায় এ মামলা করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে হাকিমপুরী বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি এ মামলায় আগামীতে কী পদক্ষেপ নিয়েছে তা (৩১ ডিসেম্বর লিখিতভাবে জানাতে নির্দেশনা দিয়েছেন।
