পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:৪২

ইউক্রেন সঙ্কট নিয়ে প্রথমবারের মতো গতকাল সোমবার মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং জার্মানির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। পূর্ব ইউক্রেনে শান্তি ফেরানোই এই বৈঠকের মূল উদ্দেশ্য। এক ফরাসি কূটনীতিক জানিয়েছেন, তাদের মধ্যে মূল কাজ হবে আস্থা সৃষ্টি করা। অনেকদিন ধরে আলোচনার পর এই বৈঠক সম্ভব হয়েছে। ক্যামেরার সামনে তারা হাতও মেলাননি। -রয়টার্স