খূলনা জেলার পাইকগাছার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় ১ সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মাসুম বিশ্বাস (২৫)। তিনি কপিলমুনির রামনগর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেলযোগে কপিলমুনি বাজারের দিকে আসছিলেন মাসুম। পথিমধ্যে কপিলমুনির কেয়া ফিস সংলগ্ল এলাকায় পৌঁছুলে পিছন থেকে কয়লাবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০৮১৮৭) তাকে ধাক্কা দেয়। তিনি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ ও এস আই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ট্রাকটি জব্দ করেন। এর আগে একই দিনে খুলনা-পাইকগাছা সড়কে গোনালী নলতা এবং কাশিমনগরে ট্রাক ও প্রইভেটকার দুর্ঘটনা কবলিত হয়।
আরও পড়ুনঃ ভোট চাওয়ার অধিকার একমাত্র আওয়ামী লীগের অন্য কারো নয়: নাসিম
এ বিষয় নিরাপদ সড়ক চাই (নিসচা) ও কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু বলেন, 'বেপরোয়া গতির জন্য এসব দুর্ঘটনা ঘটছে।'
ইত্তেফাক/নূহু
