আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৫৭

সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাহ আলম (৩৮)। তিনি পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক হিসেবে আশুলিয়া এলাকায় কর্মরত ছিলেন।

গতকাল সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় দুপুরে পেশাগত কাজে শাহ আলম মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল থেকে জিরানী যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বাস পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে ভর্তি করে। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহ আলম টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তিনি দুই বছর ধরে আশুলিয়ায় পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ আশুলিয়ার কুরগাঁওয়ে বসবাস করে আসছিলেন। 

আরও পড়ুনঃ কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা হাসপাতালে তার মরদেহ দেখতে যান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, এ ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হযেছে । পুলিশ   ঘাতক চালক ও বাসটিকে আটক করার চেষ্টা করছে । 

ইত্তেফাক/নূহু