বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন যাত্রী নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪০

বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা- সিলেট মহাসড়কে উপজেলার চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০জন আহত হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুনঃ আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার জানান, রাতে ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কৌশিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু