এএফসি কাপের ই গ্রুপে বসুন্ধরা কিংস

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০২০ সালে অনুষ্ঠিত এএফসি কাপ ফুটবলের ড্র হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দক্ষিণ জোনে পড়েছে। বসুন্ধরা ই গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ হচ্ছে তিনটি দল। এর মধ্যে ভারতের চেন্নাইন এফসি এবং ভারতের এফসি গোয়ার মধ্যে যে কোনো একটি দল খেলবে। মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বসুন্ধরার প্রতিপক্ষ চূড়ান্ত। আরেকটি দল আসবে দক্ষিণ এশিয়া জোন প্লেঅফ বাছাই হতে। এখন সেটি হতে পারে ঢাকার দল আবাহনী। সব মিলিয়ে বসুন্ধরার প্রতিপক্ষ তিনটি দল। 

বাফুফে জানিয়েছে, প্লেঅফ পর্বে রয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী। প্লেঅফ ম্যাচে যদি আবাহনী জিততে পারে তাহলে বসুন্ধরার গ্রুপে খেলবে। তার আগে অনেক ধাপ পার হয়ে আসতে হবে। কারণ আবাহনী ছাড়াও প্লেঅফ খেলবে সাফ অঞ্চলে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটানের ক্লাব দল। প্লেঅফ রাউন্ডে প্রথম পর্বের পর আবাহনী সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে মালদ্বীপের মাজিয়া ফুটবল দলের বিপক্ষে। ২২ জানুয়ারি প্লেঅফ শুরু হবে।