মীর্জাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দর এলাকা থেকে সোমবার রাতে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। মীর্জাগঞ্জ থানার এসআই সুমন মজুমদারের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হানিফ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের আঃ মজিদ হাওলাদারের ছেলে। মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, হানিফ ঢাকাস্থ পঞ্চম অতিরিক্ত সহকারী জজ আদালতের পারিবারিক ডিগ্রি মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মঙ্গলবার তাকে মীর্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।