চাঁদপুরে লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

চাঁদপুর প্রতিনিধি

দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। মঙ্গলবার দুপুরে জব্দকৃত ইলিশ স্থানীয় অসহায়, হতদরিদ্র ও এতিমাখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুত্ফর রহমান ও কন্টিনজেন্ট কমান্ডার (সিনিয়র চিফ পেটি অফিসার) সৈয়দ দীন ইসলাম। এ এস এম লুত্ফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালিত হয়। এ সময় ৮০০ কেজি (২০ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়।