কীটনাশকের সুষম ব্যবহার নিশ্চিত করুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭

জৈবিক পদ্ধতিতে ফসলের পোকা নিধন অনেক সময় সাপেক্ষ, কার্যকারিতাও কীটনাশকের তুলনায় কম। দ্রুত এবং অধিক কার্যকারিতার আশায় সাধারণ কৃষক কোনো রকম নিয়ম-নীতি না মেনেই বেপরোয়াভাবে ব্যবহার করছেন কীটনাশক। বর্তমানে ধান, গম, আলু, মরিচ, বেগুনসহ সব রকমের ফসল ও সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে একদিকে যেমন দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তেমনি হুমকির মুখে পড়ছে মানব স্বাস্থ্য। মানুষের সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কীটনাশকের ক্ষতিকর দিক এরং কীটনাশকের সুষম প্রয়োগ নীতি সম্পর্কে সাধারণ কৃষকদের সচেতন করতে হবে। পরিবেশ রক্ষায় জৈবিক পদ্ধতিতে ফসলের পোকা নিধনের উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সাধারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মো. ফুয়াদ হাসান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া