রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তুরস্কের নাগরিকসহ নিহত ২

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৯

রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় বিদেশি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— পিকআপ চালক গোলাপ হোসেন (২৬) ও যাত্রী আব্বাসী (৪০)। এদের মধ্যে গোলাপ টাঙ্গাইলের মুধুপুর এলাকার হাসান আলীর ছেলে। আর আব্বাসী তুরস্কের নাগরিক।

 

পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি পিকআপ রাজশাহীর দিকে আসার সময় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে যায়। এ সময় সেঞ্চুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায় পিকআপটি। এতে ঘটনাস্থলে পিকআপের চালক গোলাপ মারা যান। এ ঘটনায় আহত হন পিকআপের যাত্রী আব্বাসী। তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

 

ইত্তেফাক/এএম