সাবেক সৌদি কূটনীতিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৯

তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তার ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। এর ফলে মোহাম্মদ আল ওতাইবি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। গত বছর তার কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার আহ্বান জানিয়েছে। —আল জাজিরা