রায়পুরে জালনোট প্রতিরোধে কর্মশালা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪

রায়পুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জনতা ব্যাংক রায়পুর শাখার উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত ওয়ার্কশপে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জালনোটের বিভিন্ন বিবরণ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীরে সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার উপ-মহাব্যবস্থাপক ছৈয়দ আহমেদ, নোয়াখালী জনতা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন মুরশেদ, রায়পুর থানার ওসি তোয়া মিয়া ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) মো. মহসিন প্রমুখ। কর্মশালায় বক্তরা বলেন, জাল নোট প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। এলাকার ব্যবসায়ীরা যেন জালনোট নিয়ে প্রতারণা চক্রের হাত থেকে রেহাই পায় সেই দিকে লক্ষ্য রেখে সারা দেশে জনসচেতনতা সৃষ্টি করছে সরকার।

ইত্তেফাক/আরকেজি