নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯

জেলার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে মঙ্গলবার রাত ১০টায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে হয়েছে।

 

নিহতরা হলেন, উপজেলার আইয়ুবপুর গ্রামের রিপন (২১) ও জাবেদ (১৮)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, কবিরহাট উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে সিএনজি চালিত অটোরিকশাটি অশ্বদিয়ার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াপদার পোল পার হলে, রাত ১০টায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯০৩০) সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত এবং একজন আহত হন।

 

সুধারাম মডের থানার ওসি নীরব হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম