মো. আকতার হোসেন
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব পৌরসভা সদরে অবস্থিত স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমিতে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর রাতে বিদ্যালয় মিলনায়তনে প্লে থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই ক্লাস পার্টির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ নাছরিন জাহান নিপার সভাপতিত্বে সহকারী শিক্ষক রাকেশ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. তানভীর হাসান, উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, বিদ্যালয়ের উপদেষ্টা রেদওয়ান আহমেদ জাকির, অনুষ্ঠান সমন্বয়ক ও পরিচালক রিয়াদুল আলম রিয়াদ, অভিভাবক মো. জসিম মিয়াজী, শারমিন আক্তার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক কবিতা আবৃত্তি ও অভিনয় করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু ইরফান রাফি, একক নৃত্যে অংশগ্রহণ করেন ইউসা, সোহানা ও লামিয়া।
