সুবীর বসাক
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বিশিষ্ট নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের ২ যুগপূর্তি উত্সব পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৬ ডিসেম্বর রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম আনুষ্ঠানিকভাবে পূর্তি উত্সব উদ্বোধন করেন। প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা ম ম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা মনির খান শিমুল। পরে আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। শেষে দম ফাটানো হাসির নাটক ‘গিট্টু ’(মূল:মলিয়ের) মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ম ম জুয়েল, সিদ্রাতুল মুন্তাহা টুম্পা, সাইদুল হক শেখর, নূরে আলম সিদ্দিকী সবুজ, দেলোয়ার হোসেন শামীম, আবু জাবিদ ভূঞা সোহেল, ফাহমিদা ইসলাম ঈশা, সুরাইয়া আক্তার অনন্যা, গাজী মহিবুর রহমান, আরিফ খান, ছফিরউদ্দিন একলু, মুজাহিদুল ইসলাম তুষার, আবিরুল ইসলাম, মিজানুর রহমান রাতুল, শিবলী, জিহাদ প্রমুখ। নাটকটির নির্দেশনায় ছিলেন ম ম জুয়েল। মঞ্চ পরিকল্পনায় আবু জাবিদ ভুঞা এবং আবহসংগীতে ছিলেন নাজমুল করিম রুয়েল। এটি ছিল প্রতিধ্বনি থিয়েটারের ২৮তম প্রযোজনা।
