জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ৫ বছরের এক প্রতিবন্ধী শিশুকে টাকা দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম তরুনীকান্ত।
জানা গেছে, আজ সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের সনাতন ধর্মের ৫ বছরের এক প্রতিবন্ধী শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের মৃত মাখন চন্দর পুত্র তরুনীকান্ত ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে আক্কেলপুর থানায় জানালে অভিযুক্ত তরুনীকান্তকে পুলিশ গ্রেফতার করে। আর শিশুটিকে পুলিশের সহায়তায় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধে ইউজিসি’র নির্দেশনা
আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
