ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সালন্দরে এদুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার সালন্দরে বিআরটিসি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত হয় প্রায় ১৯ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইত্তেফাক/মোস্তাফিজ