রসায়ন
চরিত্রবান সমাজপতি
সহকারি শিক্ষক (ভৌতবিজ্ঞান)
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা সিলেট।
সৃজনশীল প্রশ্ন:
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৫০
[দ্রষ্টব্য: যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হইবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১০।
১।
F
Na
X
Al
Si
Y
S
Z
X,Y ও
Br
Z প্রচলিত কোন মৌলের প্রতীক নয়।
ক। মুদ্রা ধাতু কী? ১
খ। Z মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন- ব্যাখ্যা কর। ২
গ। X ও Z মৌল দুইটির মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর। ৩
ঘ। XZ ও YZ যৌগ দুইটির বৈশিষ্ট্য পরস্পর থেকে ভিন্ন - বিশ্লেষণ কর । ৪
২। Ca(20), Cr(24), Cu(29), Zn(30), As(33)
ক। অর্বিটাল কী? ১
খ। পরমাণু আধানগ্রস্ত হয় কেন? ২
গ। উদ্দীপকের যে পরমাণুসমূহের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে তাদের ইলেকট্রন বিন্যাস কর। ৩
ঘ। উদ্দীপকের যে পরমাণুসমুহের ইলেকট্রন বিন্যাস ব্যাতিক্রম তাদের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে বিশ্লেষণ কর। ৪
৩। রসায়ন ব্যবহারিক ক্লাসে সামিউল খাদ্য লবণ তৈরির জন্য 25.5gm Na2CO3 এর সাথে ৩৫.5gm HCl মিশ্রিত করে।
ক। ব্লিচিং পাউডারের সংকেত
লিখ। ১
খ। HCl একটি পোলার যৌগ- ব্যাখ্যা কর। ২
গ। সামিউলের বিক্রিয়া হতে কী পরিমাণ খাদ্য লবণ প্রস্তুতি হবে? ৩
ঘ। সামিউলের বিক্রিয়ায় যে পরিমাণ CO2 প্রস্তুতি হয় সে পরিমাণ CO2 উত্পন্ন করতে কী পরিমাণ CaCO3 প্রয়োজন? ৪
৪। নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
i. FeCl2 + SnCl4 FeCl3+ SnCl2
ii. Al(OH)3 + HCl AlCl3 + H2O
iii. Zn + CuSO4 ZnSO4 + Cu
ক। ঘনীভবন পলিমার কী? ১
খ। বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল? ২
গ। (ii) নং বিক্রিয়াটি একটি নন রেডক্স বিক্রিয়া-ব্যাখ্যা কর। ৩
ঘ। উদ্দীপকের কোন বিক্রিয়াটিতে জারণ-বিজারণ সংঘটিত হয়েছে ? ব্যাখ্যা কর। ৪
৫। আবিদ ও আকাশ মার্কেট থেকে সমান ভরের লোহার তৈরি দুইটি ঘড়ি কিনল। তাদের ঘড়ির চেইনে তড়িত্ প্রলেপন ছিল না। আবিদ তাহার ঘড়ির চেইনে ক্রোমিয়াম (III) এর প্রলেপ এবং আকাশ নিকেলের প্রলেপ দেওয়ার জন্য উভয় কোষে ১.৫ ১০৫ কুলম্ব আধান চালনা করল। ক্রোমিয়াম ও নিকেলের পারমাণবিক ভর যথাক্রমে ৫২ ও ৫৯।
ক। লবণ সেতু কী? ১
খ। KCl তড়িত্ বিশ্লেষ্য পদার্থ- ব্যাখ্যা কর। ২
গ। আবিদের ঘড়ির চেইনের তড়িত্ প্রলেপন কৌশল বর্ণনা কর। ৩
ঘ। কোন চেইনটি অধিকতর ভারী হবে? প্রলেপের পরিমাণ নির্ণয় করে মতামত দাও। ৪
৬। নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
i. Fe2O3 + 3H2O Fe2O3.3H2O
ii. MgCO3 MgO + CO2
ক। ওলিয়াম কী? ১
খ। H2SO4 কে নিরোদক বলা হয় কেন? ২
গ। (i) নং বিক্রিয়ার উত্পাদ হতে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা কর। ৩
ঘ। (ii) নং বিক্রিয়ার উত্পাদ অম্ল না ক্ষারধর্মী বলে তুমি মনে কর বিশ্লেষণ কর। ৪
যৌগ A
যৌগ B
যৌগ C
C2H6
C2H4
CH3COOH
৭।
ক। কার্যকরীমূলক কী? ১
খ। অ্যারোমেটিক যৌগ বলতে কী বোঝায়? ২
গ। কোন যৌগটি ব্রোমিন পানির দ্রবণকে বর্ণহীন করবে? কারণসহ ব্যাখ্যা কর। ৩
ঘ। যৌগ B হতে যৌগ A ও C তৈরি করা সম্ভব কিনা? বিশ্লেষণ কর। ৪
৮। অভি একটি পরিষ্কারক দ্রব্য তৈরির ফ্যাক্টরিতে কাজ করে। তাার ব্যবহূত দুইটি প্রধান কাঁচামাল হল চর্বি ও ক্ষার । তিনি একটি পণ্য টুকরা ও অপরটি পাউডার হিসেবে বাজারজাত করেন।
ক। BOD কী? ১
খ। খাদ্য দ্রব্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয় কেন? ২
গ। অভি কীভাবে প্রথম পণ্যটি তৈরি করে? ব্যাখ্যা কর। ৩
ঘ। উদ্দীপকের পণ্য দুইটি অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক বিশ্লেষণ কর। ৪
