বরিশাল অফিস
‘বেইজিং + ২৫ পর্যালোচনা : নাগরিক সমাজের সম্প্রীতি সমাবেশ’ বুধবার বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা মহিলা পরিষদের সহসভাপতি নূরজাহান বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, এনজিও সংগঠক আনোয়ার জাহিদসহ অন্যরা।
বক্তারা বলেন, চীনের রাজধানী বেইজিংয়ে যে আন্তর্জাতিক নারী সমাবেশ হয়েছিল তার বাস্তবায়ন বা মূল্যায়ন বর্তমানে কোন্ অবস্থায় রয়েছে তা পর্যালোচনার জন্য এই জনসম্পৃক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
