গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শেখ কামাল প্রাকটিচ স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা চেম্বারের সভাপতি অ্যাড. কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ। মেলায় হস্ত, কুটির শিল্পের উত্পাদিত পণ্যের শতাধিক স্টল বসেছে।
