গোপালগঞ্জে পাচারের সময় ৩ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

গোপালগঞ্জে পাচারের সময় ৩ হাজার কেজি (৬০ বস্তা ) ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া থেকে এ সার জব্দ করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শহরের মণি ট্রেডার্স থেকে একটি নসিমনে করে তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা ) ইউরিয়া সার টুঙ্গিপাড়ার উপজেলার বর্ণি গ্রামের নাসির মিয়ার কাছে পাচার করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পাচুড়িয়া থেকে নসিমনসহ ওই সার জব্দ করা হয়। পরে  গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

আরও পড়ুন: সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইত্তেফাক/এমআই