আমরণ অনশনে রাজশাহীর পাটকল শ্রমিকরা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালানোর ঘোষণা দিয়েছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ১১-দফা দাবিতে মঙ্গলবার দুপুর দুটা থেকে রাজশাহী পাটকল শ্রমিকরা আমরণ অনশন করছেন। শ্রমিকরা পাটকলের গেটে অবস্থান নিয়েছেন। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের আমরণ অনশন চলছিল। রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, কেন্দ্রীয় নেতারা দাবি পূরণের জন্য আলোচনায় বসেছিলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।