কাউখালীতে টিসিবির পেঁয়াজ বিক্রি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে বুধবার থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কিনতে ভিড় করেছেন শত শত মানুষ। সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হকের উপস্থিতিতে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়। কাউখালীর পুরাতন আদালত ভবনের সামনে লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কেনেন ক্রেতারা। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, টিসিবির ডিলারের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুই কেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব।