চট্টগ্রাম বন্দরে পুরাতন ফটোকপিয়ার মেশিনের চালান আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পুরাতন ফটোকপিয়ার মেশিনের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ নতুন মাল্টিফাংশনাল প্রিন্টারের ঘোষণা দিয়ে এসব ফটোকপিয়ার আমদানি করা হয়। ঢাকার কমলাপুরের কবি জসীম উদ্দীন সড়কের একসেস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চালানটির আমদানিকারক যার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের খাতুনগঞ্জের হূদিতা এন্টারপ্রাইজ।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলোচ্য পণ্য চালানটির খালাস বন্ধ করে দেওয়া হয়। গত ১০ ডিসেম্বর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষিত নতুন মাল্টিফাংশনাল প্রিন্টারের পরিবর্তে ৫০ পিস পুরাতন ও ব্যবহূত মাল্টিফাংশনাল ফটোকপিয়ার ও এসপিডিএফ ফর মাল্টিফাংশনাল প্রিন্টার পাওয়া যায়।  নিষিদ্ধ পণ্য আমদানি করায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।