নিউ জার্সিতে ভয়াবহ বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত অন্তত ৬ জন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৩৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। ঐ ঘটনায় আরো দু’জন পুলিশ অফিসার আহত হয়েছে। বন্দুকধারীরা একটি দোকানের ভেতর থেকে গুলি চালায়। তবে এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ। স্থানীয় সময় দুপুর ১২ টার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে। দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে। -বিবিসি