সুইডেনের জলবায়ু আন্দোলকর্মী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করেছে টাইম ম্যাগাজিন। গতকাল ম্যাগাজিনটি এ তথ্য জানিয়ে বলেছে, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের ভূমিকার বিরুদ্ধে সবচেয়ে উচ্চকণ্ঠ থানবার্গ। ১৬ বছরের থানবার্গই হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তিত্ব যাকে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করলো টাইম ম্যাগাজিন। গত সেপ্টেম্বরে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেওয়া হয় তাকে যা ‘অল্টারনেটিভ নোবেল প্রাইজ’ নামে পরিচিত। সেপ্টেম্বরেই নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের ভূমিকার তীব্র সমালোচনা করে আলোচনায় আসেন থানবার্গ। -বিবিসি
