ক্ষার জোছনায়

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮

 

ক্ষার জোছনায় মৌলমানুষের মুখ

অন্ধকার বাঁশঝাড়—

কবে যেন বৃষ্টির বাহারি ক্ষুরে অনার্য হূদয় তার রক্তাক্ত নীরব!

গাছেরা পেশল, রুগ্নছায়া; গিলে খায় কাঠবেড়ালির স্মৃতি

মাতৃস্তন আর বর্ণচেনার শৈশব তবে এখানেই ছিল!

 

কী খোঁজে সিনেশহরের বক; এক পায়ে দাঁড়িয়ে না কি ব্যক্তিখোঁড়া?

বিষণ্ন বর্গমূল, অঙ্কের বালিস্তূপে নৃত্যপর প্রভুচিহ্নগুলো।

 

বহুদিন এখানে তোমার চিঠি আসেনি শবনম

হয়তো জেনেছো, আমিও উদ্বাস্তু তবে।