হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফিস্টের রঙে রাঙানো ক্যাম্পাস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

 

সম্প্রতি শীতকালীন অবকাশের পূর্বে ফিস্ট উত্সব পালন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্রীরা। এদিন  রং বেরঙের শাড়ি পরে ক্যাম্পাসে যেন ডানা কাটা পরীর দল নেমে এসেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছিল ছবি উঠানোর ও আড্ডার কেন্দ্রবিন্দু। এদিন অবশ্য ছবি উঠানোর জন্য ক্যামেরাধারী ছেলেদের প্রচুর চাহিদা থাকে।

ফিস্টের অনুভূতি প্রকাশ করতে যেয়ে বিজনেস  স্টাডিস অনুষদের ১৩তম ব্যাচের ছাত্রী তনিমা বলেন,    ফিস্ট মানেই অন্যরকম একটা দিন, কিছুটা ঈদের দিনের মতোই আনন্দের। পুরো ফ্যাকাল্টির আপুরা একসাথে     হয়ে এভাবে মজা করা কখনোই হয় না। এই একটা                দিনই আমরা প্রাণ খুলে মজা করতে পারি, সন্ধ্যার পর সবাই মিলে নাচ গান ও খেলাধুলা করা অন্যরকম এক অনুভূতি। ফিস্টের এক সপ্তাহ আগে থেকেই তামান্না, লিজা, শাকিলা, সুমি, তাহরীমাসহ আমরা নাচের প্রস্তুতি নিচ্ছিলাম।

১২তম ব্যাচের ছাত্রী মারিয়া বলেন, ফিস্টের আগের দিন গভীর রাত পর্যন্ত হলের সম্মুখে রং তুলি দিয়ে আল্পনা তৈরি করা, গেস্ট ররুম সাজানো এগুলো উত্সবের আমেজ তৈরি করে দিয়েছিল। আল্পনা তৈরির সময় মুন, নাজমাসহ বান্ধবীদের সাথে গভীর রাত পর্যন্ত মজা করেছি। পাশাপাশি ফিস্টের দিন সবাই মিলে শাড়ি পড়ে আড্ডা দেওয়া, খুনশুটি করা, ছবি উঠানো, খাওয়া-দাওয়া করা, সবই অনেক মজার ছিল। সবচেয়ে বেশি মজা হয়েছে সবাই মিলে বালিশ খেলা খেলার সময়। আমাদের সিনিয়র ব্যাচের আপুরা কদিন পরে ক্যাম্পাস থেকে চলে যাবেন, এরপর আমরা যাবো কিন্তু এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে।

ফিস্টে অংশ নিয়ে ১১তম ব্যাচের ইরিনা বলেন, জুনিয়ররা অনেক সুন্দর আয়োজন করেছে। আমাদের বিবিএ ডিগ্রী শেষ হয়েছে তাই সামনে অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যাবে তাই এই দিনটি আমাদের ব্যাচের জন্য স্পেশাল ছিল।

এ ধরনের ফিস্টের পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে প্রতি বছরে একদিন হল ফিস্টের আয়োজন করা হয়। সকল অনুষদের ও হলের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারেন। দিনটিকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নবরুপে সাজানো হয়। এ দিনটির জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকে।