রাজশাহী সমবায় ব্যাংক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

সমবায় ব্যাংক লি. রাজশাহীর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। নগরীর মালোপাড়াস্থ সমবায় মার্কেটের ৪র্থ তলায় অনুষ্ঠিত নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির ৬টি পদের মধ্যে ৫টির প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে একটি সদস্য পদে নির্বাচন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি মো. সোলাইমান, সহসভাপতি মো. মাতলুবুর রহমান, সদস্য (নির্বাচনী এলাকা-১) মো. গোলাম রসুল, সদস্য (নির্বাচনী এলাকা-২) মো. মনতাজুর রহমান ও সদস্য (নির্বাচনী এলাকা-৩) মো. মেছের আলী।

(নির্বাচনী এলাকা-৪) সদস্য পদে মো. আক্কাছ আলী, উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৯ ভোটে বিজয়ী হন।