রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস। উপজেলার ৩২ জন বালিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত বালিকাদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস আক্তার বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রধান শিক্ষক মো. আব্দুল সালাম, প্রশিক্ষক ক্রীড়া শিক্ষক অখিল কুমার কুন্ডু প্রমুখ।
