মাগুরার সদর উপজেলার বাটাজোড় গ্রামের একটি বাড়ির ঘরের মধ্যে থেকে বুধবার রাতে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো—সাগর বিশ্বাস (২২) ও পিংকি রানী প্রামানিক (২০)। তারা সম্পর্কে বেয়াই বেয়ান। সাগর বিশ্বাস ঝিনাইদহের শ্যামল বিশ্বাসের ছেলে এবং পিংকি রানী মাগুরার বাটাজোড় গ্রামের রামপ্রসাদ প্রামানিকের স্ত্রী।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত সত্য জানা যাবে।
